হোম › নিয়মাবলি
النِّظَامُ أَسَاسُ النَّجَاح
অভিভাবক ও শিক্ষার্থীর নিয়মাবলি
ক্লাস সুষ্ঠুভাবে চালাতে ভর্তির আগে এই নিয়মগুলো একবার পড়ে নিন। ভর্তি হলে ধরে নেওয়া হবে আপনি এগুলোতে সম্মত।
১. ক্লাস
- ক্লাস Zoom/Google Meet-এ হয়; লিংক ও সময় ব্যাচের WhatsApp গ্রুপে দেওয়া হয়
- নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে যুক্ত হোন; ক্যামেরা চালু রাখলে শিক্ষক ভালো শেখাতে পারেন (মহিলাদের জন্য ঐচ্ছিক)
- শিশু শিক্ষার্থীর পাশে প্রথম কয়েক সপ্তাহ অভিভাবক থাকলে ভালো
- ক্লাসের আগে অযু করে বসা, কায়দা/মুসহাফ ও খাতা-কলম সাথে রাখা
- প্রতিটি ক্লাস রেকর্ড থাকে; মিস করলে রেকর্ডিং দেখে পরের ক্লাসে সবক শোনানো
- শিক্ষক কোনো ক্লাস নিতে না পারলে আগে জানানো হবে এবং মেকআপ ক্লাস দেওয়া হবে
২. ফি
- প্রথম ৩ দিন ফ্রি ট্রায়াল; এরপর মাসিক ফি অগ্রিম
- ফি মাসের ১–৫ তারিখের মধ্যে bKash / Nagad / Rocket / ব্যাংকে; পাঠিয়ে ট্রানজেকশন আইডি WhatsApp-এ (01329-173444) দিন
- ২ মাস বকেয়া হলে ক্লাস স্থগিত; পরিশোধের পর আবার চালু
- একই পরিবারের দ্বিতীয় শিক্ষার্থীর জন্য ২০% ছাড়
- মাঝপথে বন্ধ করতে চাইলে মাসের শেষে জানান; পরিশোধিত মাসের ফি ফেরত হয় না
৩. ছুটি
- দুই ঈদে ৭ দিন করে ছুটি; রমজানে ক্লাসের সময় বদলায়, আগে জানানো হবে
- ব্যক্তিগত ছুটি আগে জানালে ফির সমন্বয় করা যায় (সাম্প্রসিক ১ সপ্তাহের বেশি হলে)
৪. যোগাযোগ
- সব যোগাযোগ ব্যাচের WhatsApp গ্রুপে বা প্রতিষ্ঠানের নম্বরে (01329-173444), সকাল ৯টা–রাত ১০টা
- শিক্ষকের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ বা আলাদা পড়ানোর আলোচনা নয় — এটা শিক্ষার্থী ও প্রতিষ্ঠান দুজনের নিরাপত্তার জন্য
- প্রতি মাসের শেষে লিখিত অগ্রগতি রিপোর্ট পাবেন; অভিযোগ বা পরামর্শ সরাসরি অ্যাডমিনকে
৫. আদব
- ক্লাসে শিক্ষককে সম্মান ও অন্য শিক্ষার্থীদের প্রতি ভদ্রতা
- ক্লাসের রেকর্ডিং শুধু নিজের পড়ার জন্য; অন্য কোথাও শেয়ার নয়
- অন্য শিক্ষার্থীর ছবি বা তথ্য কাউকে দেওয়া নয়
৬. আমাদের অঙ্গীকার
যাচাই করা শিক্ষক, প্রতিটি ক্লাসের রেকর্ডিং, মাসিক রিপোর্ট, এবং যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টার মধ্যে উত্তর।
জাযাকাল্লাহু খাইরান।