অনলাইন ক্লাস নির্দেশিকা
ঘরে বসে লাইভ ক্লাসে যোগ দেওয়া, অডিও ক্লাস, আর পোর্টালে হাজিরা-ফি-রিপোর্ট দেখা — সহজ ধাপে।
যা লাগবে
শুরুর আগে একবার দেখে নিনএকবারই প্রস্তুতি
প্রথম দিন মাত্র ৫ মিনিটGoogle Meet অ্যাপ নিন
Play Store (Android) বা App Store (iPhone) থেকে নামিয়ে Gmail দিয়ে লগইন। কম্পিউটারে শুধু Chrome-ই যথেষ্ট।
অনুমতি দিন
অ্যাপ প্রথমবার ক্যামেরা ও মাইক চাইবে → Allow।
অভিভাবক পোর্টালে ঢুকুন
darulilmonline.com/portal → আপনার নম্বর ও WhatsApp-এ পাওয়া গোপন কোড → মনে রাখুন টিক দিন।
হোম স্ক্রিনে রাখুন
Chrome-এর তিন বিন্দু → Add to Home screen — পরে এক চাপেই খুলবে।
প্রতিদিন ক্লাসে যোগ দেওয়া
ভিডিও ক্লাস, ৫ ধাপে৫–১০ মিনিট আগে
ফোনে চার্জ ও ইন্টারনেট আছে কি না দেখুন, হেডফোন লাগান।
পোর্টাল খুলুন
ক্লাসের ১৫ মিনিট আগে সবুজ এখনই ক্লাসে যোগ দিন বাটন আসবে → চাপুন।
আসল নাম লিখুন
Meet নাম চাইলে শিক্ষার্থীর আসল নাম — অচেনা নামে শিক্ষক ঢুকতে দেবেন না।
Ask to join
চেপে অপেক্ষা করুন — শিক্ষক ১–২ মিনিটে ঢুকিয়ে নেবেন।
ক্লাসে
মাইক বন্ধ রাখুন; শিক্ষক নাম ধরে ডাকলে খুলে ধীরে পড়ুন। প্রশ্ন থাকলে হাত তোলা বাটন। শেষে লাল বাটনে বের হোন।
অডিও ক্লাস
কম ইন্টারনেটেএকইভাবে যোগ দিন
পোর্টাল থেকে যোগ দিন → ঢোকার আগে ক্যামেরা আইকনে চেপে বন্ধ (লাল দাগ)।
বই খোলা রাখুন
শিক্ষক পাতা নম্বর বলবেন — নিজের বই দেখে পড়বেন। ডেটা খরচ ভিডিওর প্রায় দশ ভাগের এক ভাগ।
পোর্টালে যা দেখবেন
darulilmonline.com/portalক্লাসের আদব
কুরআনের মজলিসের সম্মানশিক্ষার্থী
- কুরআনের ক্লাসের আগে অযু করে নেওয়া উত্তম
- ভদ্র পোশাক, বসে ক্লাস — শুয়ে নয়
- সামনে বই ও খাতা রাখুন
অভিভাবক
- ক্লাসের লিংক কাউকে দেবেন না, ক্লাস রেকর্ড করবেন না
- ৬–৮ বছরের শিশুর পাশে থাকুন
- বড় মেয়েদের ক্লাস ক্যামেরা বন্ধ রেখে বা শিক্ষিকার কাছে
সমস্যা হলে
চাপ দিয়ে সমাধান দেখুনআমার কথা শোনা যাচ্ছে না
মাইকে লাল দাগ থাকলে চাপুন; ফোনের Settings → Apps → Meet → Permissions-এ মাইক Allow করুন।
শিক্ষকের কথা শুনতে পাচ্ছি না
ফোনের ভলিউম বাড়ান; হেডফোন খুলে আবার লাগান।
অনেকক্ষণ ঢুকতে পারছি না
শিক্ষক এখনো Admit করেননি; ৪–৫ মিনিট পরেও না হলে WhatsApp-এ জানান।
ছবি আটকে যাচ্ছে
ক্যামেরা বন্ধ করুন (অডিও ক্লাসে চলে যান), WiFi-এর কাছে বসুন।
পোর্টালে “যোগ দিন” বাটন নেই
বাটনটা ক্লাসের ১৫ মিনিট আগে আসে — পেজ রিফ্রেশ করুন।
কোড হারিয়ে ফেলেছি
WhatsApp-এ জানান — নতুন কোড পাঠানো হবে।
সাহায্য দরকার?
যেকোনো সমস্যায় WhatsApp-এ জানান ইনশাআল্লাহ।