অনলাইন ক্লাস নির্দেশিকা
Google Meet-এ ভিডিও ও অডিও ক্লাস নেওয়া, হাজিরা আর মাসিক রিপোর্ট — সহজ ধাপে, এক জায়গায়।
যা লাগবে
শুরুর আগে একবার দেখে নিনভিডিও ক্লাস
প্রতিদিনের ক্লাস, ৬ ধাপেক্লাসের লিংক (একবারই)
admin আপনার ব্যাচের স্থায়ী Meet লিংক শিক্ষক পোর্টালে বসিয়ে দেবেন। প্রতিদিন এই একই লিংকে ক্লাস।
১০ মিনিট আগে পোর্টালে ঢুকুন
darulilmonline.com/ustad → নম্বর ও গোপন কোড → ব্যাচের পাশে ক্লাস শুরু করুন।
প্রস্তুত হয়ে ঢুকুন
হেডফোন লাগান, ক্যামেরা ও মাইক দেখে নিন → Join now।
শিক্ষার্থী ঢোকান
তালিকার নাম মিললে Admit, অচেনা হলে Deny। তারপর Mute all — সবার মাইক বন্ধ।
পড়ান
Present now দিয়ে বইয়ের PDF দেখান। আগে নিজে পড়ুন, তারপর নাম ধরে একজন একজন করে পড়ান।
হাজিরা দিয়ে শেষ
পোর্টালে হাজিরা দিন → বাড়ির কাজ বলুন → দোয়া → লাল বাটন → End the call for everyone।
অডিও ক্লাস
দুর্বল ইন্টারনেট বা মেয়েদের ক্লাসেএকই লিংক, ক্যামেরা বন্ধ
পোর্টাল থেকে ক্লাস শুরু করুন → ঢোকার আগে ক্যামেরা আইকনে চেপে বন্ধ → Join now।
সবার ক্যামেরা বন্ধ
শিক্ষার্থীদের ক্যামেরা বন্ধ রাখতে বলুন; দরকার হলে Host controls → Turn off everyone’s video।
পাতা নম্বর বলে পড়ান
বই দেখাতে চাইলে Present now; না হলে পাতা নম্বর বলুন, সবাই নিজের বই দেখে পড়বে।
WhatsApp কল — শুধু জরুরি হলে
admin-এর অনুমতিতে একক শিক্ষার্থীকে ভয়েস কল। শিক্ষার্থীর নম্বর ব্যক্তিগত কাজে রাখা যাবে না।
ক্লাস শেষে ও মাস শেষে
হাজিরা, রেকর্ডিং, মাসিক রিপোর্টপ্রতি ক্লাসের পর
- হাজিরা পুরোটা দেওয়া হয়েছে কি না দেখুন
- পরপর ২ দিন অনুপস্থিত হলে admin-কে জানান
- রেকর্ড করলে ফাইল admin-কে পাঠান
- পরের ক্লাসের পাঠ ঠিক করুন
মাস শেষে — মাসিক রিপোর্ট
- শিক্ষক পোর্টাল → প্রতিটি শিক্ষার্থীর পাশে “রিপোর্ট লিখুন”
- লিখুন: কতটুকু এগোল, কোথায় কষ্ট, বাসায় কী অনুশীলন
- সেভ করলেই অভিভাবক পোর্টালে দেখা যায়
আদব ও নিয়ম
কুরআনের মজলিসের সম্মানআচরণ
- সময়মতো শুরু; দেরি হলে আগে admin ও ব্যাচকে জানান
- পরিষ্কার পোশাক, ক্লাসের সময় ফোনে অন্য কাজ নয়
- শিশুদের সাথে নরম ভাষা — ভুল ধরার আগে প্রশংসা
নিরাপত্তা
- বড় মেয়েদের ক্লাসে সম্ভব হলে মহিলা শিক্ষিকা; না হলে অডিও ক্লাস
- শিক্ষার্থীর সাথে আলাদা ব্যক্তিগত যোগাযোগ নয় — সব admin-এর মাধ্যমে
- শিশুদের ছবি বা কণ্ঠের রেকর্ডিং কখনো Public নয়
সমস্যা হলে
চাপ দিয়ে সমাধান দেখুনশিক্ষার্থী আমার কথা শুনতে পাচ্ছে না
আপনার মাইকে লাল দাগ আছে কি না দেখুন; হেডফোন খুলে আবার লাগান।
কথার প্রতিধ্বনি (ইকো) হচ্ছে
যে কথা বলছে না তার মাইক বন্ধ করুন; সবাইকে হেডফোন ব্যবহার করতে বলুন।
ছবি আটকে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে
ক্যামেরা বন্ধ করে অডিও ক্লাসে চলে যান; WiFi রাউটারের কাছে বসুন।
৬০ মিনিটে ক্লাস কেটে গেছে
বিনামূল্যের Meet-এর সীমা — একই লিংকে আবার ঢুকুন; ক্লাস ৪০–৫০ মিনিটে শেষ করুন।
অচেনা কেউ ঢুকতে চাইছে
Deny করুন এবং admin-কে জানান — দরকার হলে নতুন লিংক বানানো হবে।
পোর্টালে ক্লাসের লিংক নেই
admin-কে জানান — ব্যাচে এখনো লিংক বসানো হয়নি।
সাহায্য দরকার?
যেকোনো সমস্যায় WhatsApp-এ জানান ইনশাআল্লাহ।